সিলেট বিভাগে করোনা শনাক্ত দেড় হাজার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। গতকাল রোববার নতুন করে ৬৯ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।


গতকাল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ৩৫ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় ৩৪ জনের। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান।


জেলার হিসেবে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে এগিয়ে আছে সিলেট জেলা। জেলায় শনাক্তের সংখ্যা ৮৮২।এর মধ্যে মারা গেছেন ২৬ জন। সুনামগঞ্জ জেলায় শনাক্তের সংখ্যা ৩০৪ জন, এর মধ্যে মারা গেছেন তিনজন। হবিগঞ্জ জেলায় ২০৮ জন শনাক্তের মধ্যে মারা গেছেন দুজন। মৌলভীবাজার জেলায় শনাক্ত ১৫২ জনের মধ্যে মারা গেছেন চারজন।