সিলেট বিভাগে করোনায় ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

সিলেট বিভাগে গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ১০ জন ও সুনামগঞ্জের একজন আছেন। এ নিয়ে বিভাগে ৮৮৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১ জনের নমুনা পরীক্ষা করে ৩৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৬৪। আজ শনিবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ২২১ জন, সুনামগঞ্জের ১৮ জন, হবিগঞ্জের ৩০ জন ও মৌলভীবাজার জেলার ৭৪ জন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ৪৫২। এর মধ্যে সিলেট জেলার ৩০ হাজার ৯২ জন, সুনামগঞ্জের ৫ হাজার ৬০০ জন, হবিগঞ্জের ৫ হাজার ৭৯৬ জন ও মৌলভীবাজারের ৬ হাজার ৯৬৪ জন।

বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৮৮৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৭১২ জন, সুনামগঞ্জের ৬০ জন, হবিগঞ্জের ৪৪ জন ও মৌলভীবাজারের ৬৭ জন আছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সিলেট বিভাগে করোনা সংক্রমিত হয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৪০। এর মধ্যে ৪১৩ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫০ জন, হবিগঞ্জে ৪৩ জন ও মৌলভীবাজারে ৩৪ জন। তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন হতে হবে। করোনার টিকা নিতে এবং স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।