সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় আরও ৩২৮ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা শনাক্ত
প্রতীকী ছবি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত) ১ হাজার ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩২৮ জনের। শনাক্তের হার ২৩ দশমিক ৯৮। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

গত ২৪ ঘণ্টার ব্যবধানে বিভাগে শনাক্ত ‌কমেছে ৪ ​দশ‌মিক ৩৬ শতাংশ। এর আগে গতকাল শুক্রবার আক্রান্তের হার ছিল ২৮ দশমিক ৩৪। আজ শনিবার বেলা একটার দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা প্রতিবেদন সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে চিকিৎসাধীন ছিলেন ১১৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ১০০, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬০ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানায়, বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৪৬৯ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০ হাজার ৪০৯ জন। এর মধ্যে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৮৯ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, করোনা সংক্রমণের হার ওঠানামা করছে। সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে সরকারিভাবে ১১ ধরনের বিধিনিষেধ জারি করা হয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। ঘর থেকে বের হলে সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণসহ মাস্ক ব্যবহার করার পাশাপাশি সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে।