সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় কমেছে শনাক্ত ও মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

সিলেট বিভাগে গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৭৯ জনের নমুনা পরীক্ষা করে ২০৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৯ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৮৭২ জনের নমুনা পরীক্ষা করে ৩০২ জনের করোনা শনাক্ত করা হয়েছিল। শনাক্তের হার ছিল ৩৪ দশমিক ৬৩ শতাংশ।

আজ শনিবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ১২২ জন, সুনামগঞ্জে ২৩ জন, হবিগঞ্জে ৩৫ জন ও মৌলভীবাজার জেলায় ২৩ জন। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৮৬। এর মধ্যে সিলেট জেলার বাসিন্দা রয়েছেন ১৭ হাজার ৫৩১ জন, সুনামগঞ্জের বাসিন্দা ৩ হাজার ৩৯ জন, হবিগঞ্জের বাসিন্দা ২ হাজার ৮১৬ জন ও মৌলভীবাজারের বাসিন্দা রয়েছেন ৩ হাজার ১০০ জন।

বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮১।

শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে বিভাগে মারা গেছেন একজন। তিনি মৌলভীবাজার জেলার বাসিন্দা। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যান ২ জন। ওই দুজনই সিলেট জেলার বাসিন্দা ছিলেন। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮১। এর মধ্যে সিলেট জেলার বাসিন্দা ৩৯৩ জন, সুনামগঞ্জের বাসিন্দা ৩৩ জন, হবিগঞ্জের ১৯ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা মারা গেছেন ৩৬ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে নতুন করে ৫৬ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে ৩৭ জন সিলেট জেলার এবং ১৯ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৩৩।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৯৭। এর মধ্যে ৩৭৩ জনই চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ১৬ জন।