‌সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

সিলেট বিভাগে গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২০০ জনে।

এ সময়ে বিভাগে ২ হাজার ১৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৬৬৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৬৪। বিভাগে মোট ৬৩ হাজার ২৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজন সিলেট জেলার বাসিন্দা। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া করোনাসংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিলেট বিভাগে গত ২৩ জানুয়ারি থেকে দৈনিক শনাক্ত ৩০ শতাংশের ওপরে অবস্থান করছে। এর মধ্যে ২৬ জানুয়ারি সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৪৯। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৩০ শতাংশে পৌঁছেছে।

অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৬৩ জনের মধ্যে সিলেটে ৫৫৫, সুনামগঞ্জে ৩৭, হবিগঞ্জে ৩০ ও মৌলভীবাজারে ৪১ জন রয়েছেন।

বিভাগে গতকাল সোমবার সকাল আটটা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ১৫৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১১৬, সুনামগঞ্জের ১৭, হবিগঞ্জের ৩ ও ১৯ জন মৌলভীবাজারের।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, বিভিন্ন স্থানে করোনার নতুন ধরন অমিক্রন ছড়িয়ে পড়লেও সিলেটে এখনো ধরনটি শনাক্ত হয়নি। তবে করোনার সংক্রমণ বৃদ্ধি রোধে সবাইকে সচেতন হতে হবে।