সিলেট শহরতলিতে বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট শহরতলির বিমানবন্দর সড়কে রাস্তা সম্প্রসারণের কাজের জন্য আগামীকাল বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকবে।
আজ মঙ্গলবার বেলা পৌনে পাঁচটার দিকে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১-এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম।
মো. ফজলুল করিম জানান, সড়ক ও জনপথ (সওজ) সিলেটের অধীনে রাস্তা সম্প্রসারণের কাজের জন্য আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরতলির লাক্কাতুরা, বড়শালা, লাখাউড়া, ক্যাডেট কলেজ, ধোপাগুল, লালবাগ, পীরেরগাঁও, রঙ্গিটিলা, হিলুয়াছড়া চা-বাগান, সালুটিকরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।