সিলেট শহরের একাল–সেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধ চলাকালে লন্ডনে বাংলাদেশ সংগ্রাম পরিষদের হয়ে কাজ করেছেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এডওয়ার্ড রজার গোয়েন। ১৯৭২ সালে প্রথম সিলেট এসেছিলেন রজার। দ্বিতীয়বার আসেন ১৯৭৮ সালে। সে সময় তিনি শহর সিলেটের বেশ কিছু ছবি তুলেছিলেন। সেই ছবিগুলো রজারের কাছ থেকে সংগ্রহ করেছেন ‘লন্ডন আর্কাইভ ১৯৭১’–এর সমন্বয়ক ও কানাডাপ্রবাসী সাংবাদিক উজ্জ্বল দাশ। সেই একই স্থানের বর্তমান অবস্থার ছবিগুলো তুলেছেন আনিস মাহমুদ।