সিলেট-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৬ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপনির্বাচন
প্রতীকী ছবি

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) আসনের উপনির্বাচনে আজ মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছয় প্রার্থী। আগামী ২৮ জুলাই ভোট গ্রহণ হবে।

মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত হাবিবুর রহমান, জাতীয় পার্টির মনোনীত আতিকুর রহমান এবং বাংলাদেশ কংগ্রেসের মনোনীত জুনায়েদ মুহাম্মদ মিয়া। এর বাইরে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বিএনপির সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী, ফাহমিদা হোসেন ও শেখ জাহিদুর রহমান।

গত ১১ মার্চ করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা মুহা. ইসরাইল হোসেন প্রথম আলোকে বলেন, ঘোষিত তফসিল মোতাবেক ১৭ জুন মনোনয়নপত্র বাছাই হবে। ২৪ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ হবে ২৫ জুন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার। ভোটকেন্দ্র ১৪৯টি।

গত ১১ মার্চ করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করা হয়।