সিলেটে আইসোলেশনে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক তরুণের (৩৫) মৃত্যু হয়েছে। ওই তরুণ সিলেট নগরের বাসিন্দা। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র। তিনি বলেন, ‘জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই তরুণ বিকেলে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। তিনি আগে থেকেই হাঁপানির রোগী ছিলেন। সম্প্রতি জ্বরেও আক্রান্ত হন। উপসর্গগুলোর করোনার সঙ্গে মিল রয়েছে। আমরা তাঁর নমুনা সংগ্রহ করেছি। নমুনা পরীক্ষার ফলাফল এলে তিনি করোনায় আক্রান্ত কি না, তা জানা যাবে।’

আরএমও সুশান্ত কুমার আরও জানান, পরিবারের কাছে তরুণের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। কম সংখ্যক মানুষ নিয়ে সৎকার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।