সিলেটে আইসোলেশনে বৃদ্ধ নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টার। ফাইল ছবি
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টার। ফাইল ছবি

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধ নারীর মৃত‌্যু হয়েছে। তিনি সুনামগঞ্জের ছাতকের বাসিন্দা। তিনি আগে থেকেই কিডনি রোগে আক্রান্ত ছিলেন।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তিনি হাসপাতালের আইসোলেশন সেন্টারে মারা যান।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, ওই বৃদ্ধা শ্বাসকষ্ট নিয়ে গতকাল রাত সাড়ে আটটার দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
সুশান্ত কুমার মহাপাত্র জানান, ওই বৃদ্ধ নারী কিডনি রোগে আক্রান্ত ছিলেন। গতকাল রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে হাসপাতালের নিয়ে আসা হয়েছিল। রাতেই তিনি আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।