সিলেটে আরও ৮৬ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

সিলেট বিভাগে আরও ৮৬ জনের কোভিড-১৯ (করোনাভাইরাস) শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪০৬।

সিলেটে স্থাপিত দুটি পরীক্ষাগারে গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত নমুনা পরীক্ষায় এ ৮৬ জনের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে নতুন করে সিলেট জেলার ৪১ জনের করোনা শনাক্ত হয়েছেন, মারা গেছেন ছয়জন। অন্যদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে সুনামগঞ্জ জেলার নতুন করে শনাক্ত হয়েছেন ৪৫ জন।

বিভাগের মধ্যে সিলেট জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১৩ জন। এর মধ্যে মারা গেছেন ৪২ জন, সুস্থ হয়েছেন ১৮৮ জন। সুনামগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ৫৬৩ জন, মারা গেছেন চারজন, সুস্থ হয়েছেন ১১৭। হবিগঞ্জ জেলায় আক্রান্ত ২৩৯ জনের মধ্যে মারা গেছেন চারজন এবং সুস্থ হয়েছেন ১৫৭ জন। মৌলভীবাজার জেলায় আক্রান্ত মানুষের সংখ্যা ১৯১। এর মধ্যে মারা গেছেন চারজন ও সুস্থ হয়েছেন ৭৫ জন।