সিলেটে করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ১২
সিলেট বিভাগে গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৪৬ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৬০। এর আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার সর্বনিম্ন শূন্য দশমিক ৮০ ছিল।
গত ২৪ ঘণ্টায় করোনায় বিভাগে কারও মৃত্যু হয়নি। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৬৮ জন। আজ শনিবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ৯ জন, সুনামগঞ্জের ১, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের ১ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৭০৪। এর মধ্যে সিলেট জেলার ৩৩ হাজার ৬৯৭ জন, সুনামগঞ্জের ৬ হাজার ২৪৩, হবিগঞ্জের ৬ হাজার ৬৪০ ও মৌলভীবাজারের ৮ হাজার ১২৪ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগে ভর্তি রোগীর সংখ্যাও কমেছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৪। তিনি করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন থাকতে ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।