সিলেটে করোনায় ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু
সিলেট বিভাগে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনেই সিলেট জেলার বাসিন্দা। এর আগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে বিভাগে মারা গেছেন ৪৩২ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৭১ জনের। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৬০৬ জন। এর মধ্যে গত মাসে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৬১ জন। আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হওয়া ৭১ জনের মধ্যে সিলেট জেলার ৫১, সুনামগঞ্জের ১, হবিগঞ্জের ৫ ও মৌলভীবাজারের ১৪ জন রয়েছেন। বিভাগের মধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ৫৬৭, সুনামগঞ্জের ২ হাজার ৮৫৭, হবিগঞ্জের ২ হাজার ৫৪৬ ও মৌলভীবাজারের ২ হাজার ৬৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮০ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৬, সুনামগঞ্জের ১৪ ও মৌলভীবাজারের ১০ জন রয়েছেন। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪৩২ জনের মধ্যে সিলেট জেলার ৩৫৩, সুনামগঞ্জের ৩০, হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজারের ৩১ জন।
অন্যদিকে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৫৩ জন। এর মধ্যে সিলেট জেলার ২২৬, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ৫ ও মৌলভীবাজারের ২১ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানান, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে শনাক্তের পাশাপাশি সুস্থতার সংখ্যাও বাড়ছে। করোনার সংক্রমণ থেকে সচেতন ও সুরক্ষা থাকতে সরকারি বিধিনিষেধ মেনে চলা এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘর থেকে বের হলে মাস্ক পরিধান ও বারবার সাবান–পানি দিয়ে হাত পরিষ্কার করতে হবে।