সিলেটে কোভিডে আক্রান্ত বৃদ্ধের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে কোভিড-১৯ এ আক্রান্ত এক ব্যক্তির (৭২) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নিবিড় পরিচর্যা (আইসিইউ) কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক জন্মেজয় দত্ত।
শহীদ শামসুদ্দিন হাসপাতাল সূত্রে জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ওই ব্যক্তির গত ৩০ মে করোনা শনাক্ত হয়। পরবর্তীতে তিনি ৩১ মে হাসপাতালে ভর্তি হন। পরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
হাসপাতালের আবাসিক চিকিৎসক জন্মেজয় দত্ত বলেন, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যানকে অবহিত লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।