সিলেটে জঙ্গি রিপনের সঙ্গে পরিবারের শেষ দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ দেখা করে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়েছেন জঙ্গি দেলোয়ার হোসেন রিপনের বাবা-মা ও স্বজনেরা। রাত ৮টা ২৫ মিনিটে তাঁরা কারাগার থেকে বের হন।

এর আগে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে দুটি মাইক্রোবাস ও একটি অটোরিকশাযোগে শেষ দেখা করতে কারাগারে প্রবেশ করেন রিপনের পরিবারের ২৫ সদস্য। এঁদের মধ্যে বাবা আবু ইউসুফ, মা আজিজুন্নেছা, ভাই নাজমুল ইসলামসহ শিশুরাও ছিলেন বলে কারা সূত্র জানিয়েছে।
কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ছগির মিয়া জানান, পরিবারের সদস্যদের সঙ্গে রিপনের ইচ্ছে অনুযায়ী শেষ দেখা করানো হয়।
কারা ফটকে অবস্থানকালে রাত ৮টা ৪৫ মিনিটের সময় তিনজন কারা কর্মকর্তার সঙ্গে নগরের আবু তোরাব মসজিদের ইমাম মাওলানা মুফতি মো. বেলাল উদ্দিন কারাগারে প্রবেশ করেছেন।
ফারুক আহমদের নেতৃত্বে ১০ সদস্যের একটি জল্লাদ প্যানেল রিপনের ফাঁসি কার্যকর করবে বলে কারা সূত্র নিশ্চিত করেছে।