সিলেটে দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কে দক্ষিণ সুরমার তেলিবাজারে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে মা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা অটোরিকশার যাত্রী ছিলেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন সিলেট নগরের মেন্দিবাগের বাসিন্দা রোকশানা বেগম (৩৫), তাঁর মেয়ে মীম (৮) ও অটোরিকশাচালক আবদুস সালাম (২৫)।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরসালিন জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী বাসের সঙ্গে মহাসড়কের তেলিবাজারে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে তিনজনই নিহত হন। লাশ তিনটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।