সিলেটে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. মুহিবুর রহমান। তিনি বিয়ানীবাজারের কুড়ারবাজার ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিয়ানীবাজারের বৈরাগীবাজার খশির আবদুল্লাহপুর এলাকায় সড়কে পেছন থেকে মোটরসাইকেলের ধাক্কায় আহত হন মুহিবুর রহমান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সিলেটের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু হয়েছে। এতে মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন বলে জানা যায়। তবে তাঁর নাম–পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত পথচারীর পরিবারের পক্ষ থেকে সিলেটের অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের কাছে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের আবেদন করা হয়েছে বলে জানান তিনি।