সিলেটে সোমবার যেসব এলাকায় সাত ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর আওতাধীন গাজী বোরহান উদ্দিন ১১ কেভি ফিডারে বিভাজনকাজের জন্য সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি ফিডারের বিভাজনকাজ শেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন বিউবো সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।

বিউবো সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দপ্তরটির নিয়ন্ত্রণাধীন ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারে বিভাজনকাজ করা হবে। এতে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো নগরের মীরাপাড়া, শাপলাবাগ, কল্যাণপুর, টুলটিকর, কুশিঘাট, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক, বোরহান উদ্দিন মাজার রোড, শাহপরান থানা, সোনাপুর, নয়া বস্তি ও আশপাশের এলাকা। এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাত ঘণ্টা বন্ধ থাকবে।

বিউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বলেন, নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। জরুরি বিভাজনকাজে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।