‌সি‌লে‌টে ২৪ ঘণ্টায় ক‌রোনা শনাক্তের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস।
প্রতীকী ছবি

সিলেট বিভাগে এক দিনে আবার করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে এর আগে গত মঙ্গলবার সর্বোচ্চ ২৫৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। তারও আগে গত সোমবার শনাক্ত হয়েছিল ২৩৪ জনের। আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সিলেট জেলার দুজন ও একজন সুনামগঞ্জের বাসিন্দা। বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ হাজার ৭৮২ জনের। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৭ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হওয়া ২৬২ জনের মধ্যে সিলেট জেলার ১৭৯, সুনামগঞ্জের ২৭, হবিগঞ্জের ৩১, মৌলভীবাজারের ২৫ জন রয়েছেন।

বিভাগে মোট আক্রান্তের মধ্যে সিলেট ১৭ হাজার ৪৭, সুনামগঞ্জে ২ হাজার ৯৯৫, হবিগঞ্জে ২ হাজার ৭৪৪ ও মৌলভীবাজারে ২ হাজার ৯৯৬ জন।

এদিকে বিভাগে মোট সুস্থ হয়েছেন ২৩ হাজার ৫৭৩ জন। তাঁদের মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ১, সুনামগঞ্জে ২ হাজার ৮২০, হবিগঞ্জে ২ হাজার ১১০ ও মৌলভীবাজারে ২ হাজার ৬৪২ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হওয়া ৭৭ জনের মধ্যে ৬৭ জন সিলেট জেলার ও ১০ জন মৌলভীবাজারের বাসিন্দা।

এদিকে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৪৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৮৪, সুনামগঞ্জে ৩৩, হবিগঞ্জে ১৯ ও মৌলভীবাজার জেলায় ৩৫ জন মারা গেছেন।

বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৪৩ রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের ৩২৭ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ৭, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ৭ জন চিকিৎসা নিচ্ছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম তথ্যগুলো নিশ্চিত করেন। তিনি বলেন, করোনার সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে সরকারি বিধিনিষেধ মেনে চলা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করার বিকল্প নেই।