সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা রোগী শনাক্ত
প্রতীকী ছবি

সিলেট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ সময়ে নতুন করে দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ শনিবার গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গতকাল শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত সিলেটে ৫৪৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৩৬ শতাংশ।

এর আগের দিন সিলেটে ৬০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১ দশমিক ৬৫ শতাংশ। তবে সেদিন কেউ মারা যাননি।

সরকারি হিসাব অনুসারে, এখন পর্যন্ত সিলেটে ৩৩ হাজার ৮১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমিত হয়ে জেলায় মারা গেছেন ৯৮২ জন।