সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

সিলেট বিভাগে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৫৯ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশ‌মিক ১০। এর আগের ২৪ ঘণ্টায় প্রায় চার মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্তের হার ছিল ৩ দশ‌মিক ২৩।  

গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মারা গেছেন একজন। তিনি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় ১ হাজার ১৫৩ জনের মৃত্যু হয়েছে। ​আজ শনিবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেটের ১৮, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের ৬ জন আছেন। বিভাগে মোট সংক্রমিত ব্যক্তির মধ্যে সিলেট জেলার ৩৩ হাজার ৫৪৩, সুনামগঞ্জের ৬ হাজার ২৩১, হবিগঞ্জের ৬ হাজার ৬১৭ ও মৌলভীবাজারের ৮ হাজার ৭৮ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯২। তাঁদের মধ্যে ৮৩ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। তিনি করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার ও সামা‌জিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান।