সিলেটে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নির্মাণশ্রমিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুর প্রতি নিষ্ঠুরতা

সিলেটে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ‌নির্মাণশ্রম‌কিকে গ্রেপ্তার করেছে পু‌লিশ। আজ সোমবার বিকেল ৪টার দিকে নগরের শিবগঞ্জ এলাকা থেকে মিলন মিয়া (২০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। মিলন সুনামগঞ্জের দিরাই উপজেলার মাজেরগাঁও গ্রামের বা‌সিন্দা।

পু‌লিশ সূত্রে জানা গেছে, সিলেট নগরের একটি কলোনির চার বছরের এক শিশুকে একই কলোনির বাসিন্দা মিলন মিয়া রোববার (৬ মার্চ) সন্ধ্যায় নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি ঘরে ‌গিয়ে তাঁর মা-বাবাকে বিষয়টি জানায়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে সোমবার বিকেলে সিলেট কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে মিলনকে গ্রেপ্তার করে।

কোতোয়ালি থানার প‌রিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন আহমদ বলেন, শিশু‌টিকে সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে ভ‌র্তি করা হয়েছে। গ্রেপ্তার মিলনকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।