সিলেটের যেসব এলাকায় চার দিন বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে
জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ ও গাছের ডাল কাটার জন্য সিলেট নগরীর বেশ কিছু এলাকায় আগামী চার দিন বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। ২১, ২২, ২৩ ও ২৬ আগস্ট এ কাজ চলবে। আজ বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই ৩ ঘণ্টা নগরের বোরহান উদ্দিন মাজার, কুশিঘাট, নয়াবস্তি, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর বাইপাস, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ রোড নম্বর ১, ২, ৩, পূর্ব শাপলাবাগ, শাহপরান থানাসহ এর আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
ওই দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা সিলেট নগরের শাহজালাল উপশহর ব্লক-এ, বি, সি, ডি, জে, এবিসি মোড়, তেররতন, ভ্যাট অফিস, সৈয়দানীবাগ, সোনারপাড়া, সাদারপাড়াসহ এর আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
২২ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা শাহজালাল উপশহর ব্লক-এ, বি, সি, ডি, জে, এবিসি মোড়, তেররতন, ভ্যাট অফিস, সৈয়দানীবাগ, সোনারপাড়া, সাদারপাড়াসহ এর আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
২৩ আগস্ট সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা নগরের টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ রোড নম্বর ১, ২, ৩, পূর্ব শাপলাবাগসহ এর আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
২৬ আগস্ট সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত এই ৫ ঘণ্টা নগরের বোরহান উদ্দিন মাজার, কুশিঘাট, নয়াবস্তি, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর বাইপাস, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ রোড নম্বর ১, ২, ৩, পূর্ব শাপলাবাগ, শাহপরান থানাবাগসহ এর আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শামস-ই আরেফিন বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ওই চার দিন গ্রাহকদের কিছুটা ভোগান্তি পোহাতে হবে। এ জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখিত। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানান তিনি।