সিলেটের সঙ্গে রেল যোগাযোগ ছয় ঘণ্টা বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের সঙ্গে গতকাল মঙ্গলবার সারা দেশের রেল যোগাযোগ টানা ছয় ঘণ্টা বিচ্ছিন্ন ছিল। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সিলেট রেলওয়ে স্টেশন থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে মোগলাবাজারের কাছে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
রেলওয়ে সূত্র জানায়, বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে ওয়াগনটি সরিয়ে নেয়। জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে একটি উদ্ধারকারী ট্রেন নিয়ে তেলবাহী ট্রেনের বগি উদ্ধার করা হয়। েবলা তিনটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার আবদুর রাজ্জাক বলেন, এ দুর্ঘটনার ফলে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। এ ছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন মাইজগাঁও ও কুশিয়ারা এক্সপ্রেস কুলাউড়ায় আটকা পড়ে।