সুনামগঞ্জে আরও ৪৬ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

সুনামগঞ্জে নতুন করে ৪৬জন করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়েছেন। এ নিয়ে জেলায় সংক্রমিতের সংখ্যা ৭৫৭জন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শুক্রবার এই নিশ্চিত করা হয়েছে।

নতুন করে সংক্রমিত হিসেবে শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার সাতজন, ছাতক উপজেলার ১০জন, জগন্নাথপুর উপজেলার আটজন, জামালগঞ্জ উপজেলার ছয়জন, শাল্লা উপজেলার পাঁচজন, দোয়ারাবাজার উপজেলার তিনজন, তাহিরপুর উপজেলার চারজন এবং দিরাই উপজেলার তিনজন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে গত ৩০ মার্চ থেকে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হচ্ছে। জেলায় গত ১২ এপ্রিল প্রথম করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়। বৃহস্পতিবার পর্যন্ত জেলার ছয় হাজার ৭৮৫জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ফলাফল জানা গেছে ছয় হাজার ৪৫৬ জনের। এ পর্যন্ত সংক্রমিত হিসেবে শনাক্ত ৭৫৭জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৬১জন। মারা গেছেন চারজন।

জেলা সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন জানান, সুনামগঞ্জে এখন নমুনা সংগ্রহ ও পরীক্ষা দুটোই বেড়েছে। সংক্রমিত ব্যক্তিদের বেশির ভাগই বাড়িতে আইসোলেশনের আছেন। যাদের হাসপাতালের করোনো আইসোলেশন ওয়ার্ডে আনা দরকার তাঁরা সেটি করছেন।