সুনামগঞ্জে আরও ৭৮ জনের করোনা শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে নতুন করে আরও ৭৮ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৪১। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য জানিয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১৬ জন, ছাতকে ১৭, দক্ষিণ সুনামগঞ্জে ২৩, জামালগঞ্জে ৭, শাল্লায় ৭, দোয়ারাবাজারে ৫ ও দিরাই উপজেলায় ৩ জন রয়েছেন। তাঁদের মধ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী–কর্মকর্তা, পুলিশ সদস্য ও সাংবাদিক আছেন।
সুনামগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন বলেন, জেলায় এ পর্যন্ত ৬ হাজার ৩১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে ৫ হাজার ৮৫৭ জনের। এতে কোভিডে আক্রান্ত হয়েছেন ৬৪১ জন। এর মধ্যে মারা গেছেন চারজন। আর সুস্থ হয়েছেন ১৩১ জন।