সুনামগঞ্জে আরও ৮ জনের করোনা শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে নতুন করে আরও আটজন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ১৭০। জেলায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৮২১ জন। মারা গেছেন নয়জন।
সুনামগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন আজ রোববার প্রথম আলোকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নতুন করে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় চারজন এবং ছাতক, বিশ্বম্ভরপুর, শাল্লা ও জগন্নাথপুর উপজেলায় একজন করে রয়েছেন।
জেলায় এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে মারা যাওয়া নয়জনের মধ্যে পাঁচজনের বাড়ি ছাতক উপজেলায়। এ ছাড়া দক্ষিণ সুনামগঞ্জ, জামালগঞ্জ, দোয়ারাবাজার ও তাহিরপুর উপজেলায় একজন করে রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় গত ১২ এপ্রিল।