সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ছাতক উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের একটি হাওরে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই কৃষকের নাম আছলম আলী (৫০)। তিনি রাজারগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন।
নোয়ারাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেওয়ান আবদুল খালিক বলেন, আছলম আলী শনিবার সকালে মহিষের জন্য হাওরে ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় বৃষ্টি হচ্ছিল। আকস্মিক বজ্রপাতে তিনি মারা যান।
এ বিষয়ে ছাতক থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। তবে উপজেলা প্রশাসনের সঙ্গে আলাপ করে লাশ দাফনের অনুমতি পেয়েছেন স্বজনেরা।