সুন্দরবন ইউনিয়নে মুরগির খোপ থেকে অজগর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট জেলার মানচিত্র

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনসংলগ্ন লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়ছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের কাটাখালী গ্রামের বিধান হালদারের বাড়ির মুরগির খোপ (ঘর) থেকে অজগরটি উদ্ধার করেন বনরক্ষী ও ওয়াইল্ড টিমের সদস্যরা।

ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে ঢুকে পড়ে। উদ্ধার হওয়া অজগরটির ওজন ছয় কেজি এবং লম্বায় প্রায় আট ফুট।

বাড়ির মালিক বিধান হাওলাদার বলেন, সম্ভবত রাতের কোনো একসময় অজগরটি তাঁদের হাঁস-মুরগির খোপে ঢোকে। সকালে মুরগি ছাড়তে গিয়ে তাঁর স্ত্রী দেখতে পান, খোপের মধ্যে একটি বড় সাপ। তখন তাঁরা ভিটিআরটি ও ওয়াইল্ড টিমকে জানান। তারা বন বিভাগের কাটাখালী টহল ফাঁড়ির সদস্যদের নিয়ে এসে অজগরটি উদ্ধার করে নিয়ে যান। সাপটি খোপের পাঁচটি হাঁস মেরে ফেলেছে বলেও দাবি করেন তিনি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কাটাখালী ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেগনাথ হালদার বলেন, ওয়াইল্ড টিমের সহযোগিতায় তাঁরা অজগরটি উদ্ধার করেন। পরে সুন্দরবনে অবমুক্ত করা হয়। অজগরটির ওজন ছয় কেজি এবং লম্বায় প্রায় আট ফুট।