প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামপাল চুক্তি বাতিল ও সুন্দরবন রক্ষার দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে মৌলভীবাজারে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শেষে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা কমিটির আহ্বায়ক মইনুর রহমান। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সদস্য রমাপদ ভট্টাচার্যের সঞ্চালনায় বক্তব্য দেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক নীলিমেষ ঘোষ, যুব ইউনিয়ন জেলা কমিটির সভাপতি মো. মাসুক মিয়া প্রমুখ।