সুন্দরবনে খালে বিষ ছিটিয়ে মাছ ধরার সময় হাতেনাতে আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটক
প্রতীকী ছবি

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের গহিনে তেরকাটি খালে বিষ ছিটিয়ে মাছ শিকারের সময় তিন জেলেকে হাতেনাতে আটক করা হয়েছে। আজ সোমবার সকাল ছয়টার দিকে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক তিনজন হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্ব কালিনগর গ্রামের ইসমাইল মোড়ল, ইসরাফ্রিল মোড়ল ও হোসাইন গাজী।

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসসিএফ) এম এ হাসান বলেন, সুন্দরবনের তেরকাটি খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় তিন জেলেকে হাতেনাতে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে মাছ ধরার কাজে ব্যবহৃত বিষের বোতল, জাল, ১০ কেজি চিংড়ি, ১০ কেজি ছোট মাছ ও একটি নৌকা জব্দ করা হয়। বন আইনে মামলায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে।