সুন্দরবনে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কাতলার খাল এলাকায় গতকাল সোমবার ভোরে র‌্যাবপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জামাল হাওলাদার (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত জামাল সুন্দরবনের বনদস্যু জামাল বাহিনীর প্রধান ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।
এ ছাড়া, সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
র‌্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবিরের ভাষ্যমতে, সুন্দরবনের দুর্ধর্ষ জামাল বাহিনীর প্রধানসহ অন্যান্য দস্যু কাতলা খাল এলাকায় অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সোমবার ভোর পাঁচটায় সেখানে অবস্থান নেয়। র‌্যাবের সদস্যরা এ সময় সন্দেহজনক একটি ট্রলারকে থামতে বললে ট্রলার থেকে র‌্যাবের ওপর গুলি চালানো হয়। র‌্যাববও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে আধা ঘণ্টা ধরে প্রায় ৫০টি গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে র‌্যাবব গুলিবিদ্ধ একজনের মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় জেলে ও মৎস্যজীবীরা তাঁকে বনদস্যু জামাল বাহিনীর প্রধান জামাল হাওলাদার বলে চিহ্নিত করেন। এ সময় র‌্যাবব ঘটনাস্থল থেকে একটি পিস্তল, সাতটি দেশি-বিদেশি একনলা বন্দুক, চারটি কাটারাইফেল, দুটি এয়ারগান, আটটি ধারালো অস্ত্রসহ ১০০ গুলি উদ্ধার করে।
র‌্যাবব জানায়, জামালের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। তিনি ৮-১০ বছর ধরে সুন্দরবনের পাথরঘাটা-শরণখোলা এলাকায় দস্যুবৃত্তি করছিলেন। তাঁর বিরুদ্ধে বাগেরহাটের শরণখোলা ও বরগুনার পাথরঘাটা থানায় একাধিক অভিযোগ রয়েছে। দস্যুতার অভিযোগে তিনি এর আগে বেশ কয়েকবার জেল খেটেছেন। তাঁর লাশ ও অস্ত্র শরণখোলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তালায় তিনজন গুলিবিদ্ধ: সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা গ্রামে রোববার রাত সোয়া ১২টার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন তালা উপজেলার চাঁদকাটি গ্রামের কালাম শেখ (৩০), পাটকেলঘাটা থানার মিঠাবাড়ী গ্রামের সাদ্দাম হোসেন (২২) ও মাগুরার মোহাম্মদপুর উপজেলার মৌশা গ্রামের জিল্লুর রহমান (২১)। পুলিশের দাবি, গুলিবিদ্ধ ব্যক্তিদের সবাই ডাকাত দলের সদস্য।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলামের ভাষ্যমতে, তাঁরা রাতে সংবাদ পান যে ডাকাত সর্দার কালাম শেখের নেতৃত্বে আট-নয়জন ডাকাতি করার জন্য তালার মাগুরা গ্রামে হযরত আলীর পানের বরজের পাশে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে তাঁর (ওসি) নেতৃত্বে পুলিশ রাত সোয়া ১২টায় ওই এলাকায় পৌঁছায়। পুলিশের অবস্থান টের পেয়ে ডাকাত দলের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায় ও হাতবোমা নিক্ষেপ করে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গোলাগুলির একপর‌্যাবয়ে ডাকাতেরা মাগুরা বিলের মধ্যে ফাঁকা জায়গা ও বাগানের ভেতর পালিয়ে যায়। পুলিশ এ সময় গুলিবিদ্ধ অবস্থায় তিন ডাকাতকে গ্রেপ্তার করে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচটি বন্দুকের গুলি, চারটি ককটেল ও তিনটি রামদা উদ্ধার করে।