সুবর্ণ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম থেকে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের দুটি বগি গাজীপুরের করমতলায় লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকাগামী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ট্রেনের যাত্রী ওয়েস্টার্ন মেরিনের কর্মকর্তা মো. আবদুল কাইয়ুমের ভাষ্য, হঠাৎ করে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ অবস্থায় ট্রেনটি প্রায় এক কিলোমিটার পর্যন্ত যায়। এ সময় বগিতে থাকা যাত্রীরা চিৎকার শুরু করে। তারা চেইন টেনে ট্রেন থামায়।
রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান পরিচালন কর্মকর্তা রোকনুজ্জামানের ভাষ্য, ঢাকাগামী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম থেকে ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন যাচ্ছে। এ নিয়ে তদন্ত কমিটি হবে।