সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক সংগঠন ‘ডিলিবারেট বাংলাদেশ’-এর উদ্যোগে গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের দেওয়ানবাজারের সিঅ্যান্ডবি কলোনি এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের জামাকাপড় বিতরণ করা হয়।
মেয়ে শিশুদের থ্রি-পিস, ছেলেদের শার্ট এবং চার থেকে ছয় বছর বয়সীদের জিনসের প্যান্ট ও টি-শার্ট দেওয়া হয়। ‘ডিলিবারেট বাংলাদেশে’র উপদেষ্টা ইফতেখার সালেহ বলেন, ‘আমরা গত ১৯ জুলাই থেকে ঈদের পোশাক বিতরণ শুরু করি। এ পর্যন্ত নগরের রহমতগঞ্জ, কাতালগঞ্জ, মির্জারপুল ও সিঅ্যান্ডবি এলাকার আশপাশের বিভিন্ন বস্তির দেড় শ শিশু-কিশোরকে ঈদের জামাকাপড় দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘অবহেলিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা তিন বছর ধরে তাদের হাতে ইফতারি, ঈদের পোশাক তুলে দিচ্ছি।’