চট্টগ্রাম শিশু বিকাশকেন্দ্রে পোশাক বিতরণ
সুবিধাবঞ্চিত শিশুদের দেখাশোনা করা সবার নৈতিক দায়িত্ব: জেলা প্রশাসক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন, সুবিধাবঞ্চিত শিশুদের দেখাশোনা করার দায়িত্ব সমাজের সব শ্রেণির মানুষের। ৪ নভেম্বর বিকেলে চট্টগ্রাম শিশু একাডেমি পরিচালিত শিশু বিকাশকেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে পোশাক বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
নগরের আতুরার ডিপো এলাকার জাঙ্গালপাড়ায় অবস্থিত এই কেন্দ্রের ১০০ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে পোশাক ও প্রসাধন সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক।
শিশু একাডেমির জেলা শিশুবিষয়ক কর্মরতা জি এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত পোশাক বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন উন্নয়ন সংস্থা কারিতাসের অঞ্চল ব্যবস্থাপক জেমস গোমেজ ও সংবাদ সংস্থা এনএনবির চট্টগ্রাম প্রধান রণজিত কুমার শীল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মিলি চৌধুরী, সুতপা চৌধুরী, নাজমুন নাহার, নুরুন নাহার, জেসমিন আক্তার ও মো. আলমগীর। বিজ্ঞপ্তি।