সেতুর রেলিংয়ে ঝুলে ছিল যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেতুর রেলিংয়ে ঝুলে থাকা লাশ দেখতে উৎসুক মানুষের ভিড়। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দুর্গানগর ইউনিয়নের ইসলামপুর আঞ্চলিক সড়কে
ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি সেতুর রেলিংয়ে ঝুলে ছিল যুবকের লাশ। মঙ্গলবার দুপুরে উপজেলার দুর্গানগর ইউনিয়নের ইসলামপুর আঞ্চলিক সড়কে সেতুর রেলিং থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধার হওয়া যুবকের নাম শাহীন আলম (২৪)। তিনি ইসলামপুর গ্রামের আবদুল হাকিম ওরফে বুদ্দু ব্যাপারীর ছেলে।

শাহীনের ভাই সাব্বির হোসেন বলেন, গতকাল সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন শাহীন। রাতভর খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যাচ্ছিল না। আজ সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে সেতুর রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।

উল্লাপাড়া মডেল থানার ওসি হুমায়ূন কবির বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মগে৴ পাঠানো হয়েছে। নিহত যুবকের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন না থাকলেও গলায় কালো দাগ দেখা গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।