সেনবাগে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চৌধুরীরটেক এলাকা থেকে একটি এলজি, দুটি গুলিসহ মো. আফছার (১৯) নামের এক ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। গত শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আফছারের বাড়ি একই উপজেলার বীজবাগ ইউনিয়নের বীরনারায়ণপুর গ্রামে।
সেনবাগ থানার ওসি মো. হারুন উর রশিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, শুক্রবার রাত ১০টার দিকে আফছারকে চৌধুরীরটেক এলাকায় সন্দেহজনভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন আটক করেন। এ সময় তাঁর শরীরে তল্লাশি করে অস্ত্র ও গুলি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ আফছারকে গ্রেপ্তার করে।
ওসি জানান, এ ঘটনায় আফছারের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।