সেভ আওয়ার সোসাইটির সেমিনার আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বেচ্ছাসেবী সংগঠন সেভ আওয়ার সোসাইটির উদ্যোগে ‘মাদক নয়, সুন্দর জীবন’ শীর্ষক সেমিনার আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কে সি শহীদ জিয়াউর রহমান কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে আলোচক থাকবেন সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী, মাদক ও মাদকদ্রব্য আইন নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলী হায়দার, হাজী মুহম্মদ মুহসীন কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফেরদৌস আলম, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল, কে সি জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, অ্যারাবিয়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসার অধ্যক্ষ মো. সিরাজুল মোস্তাফা ও লায়ন্স ক্লাব অব চিটাগাং সিটির কোষাধ্যক্ষ মোরশেদ কাদের চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সংগঠনের আহ্বায়ক ডা. এম ওয়াই এফ পারভেজ। সভপতিত্ব করবেন উপদেষ্টা ইয়াছিন সেলিম। বিজ্ঞপ্তি।