সেরা রোভার শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের আরএসএল (রোভার স্কাউট লিডার) সালমা হক সদর উপজেলা ও জেলা পর্যায়ের পর এবার ময়মনসিংহ অঞ্চলের সেরা রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন। গত শনিবার ময়মনসিংহে অনুষ্ঠিত কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সালমা হককে ময়মনসিংহ অঞ্চলের সেরা রোভার শিক্ষক নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের জেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি এ বছরের জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রথমে কিশোরগঞ্জ সদর উপজেলায় ও পরে জেলা পর্যায়ে সেরা রোভার শিক্ষক নির্বাচিত হন।