সেলাই মেশিন বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় ২৭ জন অসহায় দরিদ্র নারীকে সেলাই মেশিন দিয়েছে উপজেলা নারী উন্নয়ন ফোরাম। এ উপলক্ষে গতকাল রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম। নারী সংগঠক জোসনা আকতারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম, জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদক আসমাউল হোসনা, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সহসভাপতি মুর্শিদা বেগম প্রমুখ। এর আগে ফোরামের উদ্যোগে ওই ২৭ নারীকে সেলাইকাজের ওপর মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়।