সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয়ে বঙ্গবন্ধুকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রদায়িকতামুক্ত সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় নিয়ে ১৫ আগস্ট নগর ও জেলার বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।

সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজের সভা
সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজের সভা

হাজী মুহম্মদ মুহসীন কলেজ: দিবসটি উপলক্ষে সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। সূর্যোদয়ের পরপরই জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে নয়টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া হয় এবং সকাল ১০টায় বিজ্ঞান ভবনের ২০১ নম্বর কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। গণিত বিভাগের বিভাগীয় প্রধান রণজিৎ কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলমগীর চৌধুরী। এ ছাড়া সভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ফেরদৌস আলম, আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের শিক্ষক মোমিনুল হক, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এ কে এম ইলিয়াছ এবং প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম। এরপর কলেজ জামে মসজিদে মিলাদ মাহফিল ও খতমে কোরআনের আয়োজন করা হয়।

গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট: জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক আবদুস সালাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইনস্টিটিউটের শিক্ষক ইফতেখার আরিফ, হাসান তৌফিক ইমাম, মুনির উদ্দিন, আমির উদ্দিন প্রমুখ।
সভা পরিচালনা করেন ইনস্টিটিউটের শিক্ষক আমির উদ্দিন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্মরণে কবিতা আবৃত্তি করেন ইনস্টিটিউটের শিক্ষক আসহাব উদ্দিন ও শিক্ষার্থী নাদিয়া বিনতে কবির। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল
চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল

চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশন: ১৫ আগস্ট বেলা ১১টায় নগরের আগ্রাবাদে অবস্থিত মোস্তফা সিটি সেন্টারে চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে ও মোহাম্মদ কামাল উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রুহুল আমিন ছিদ্দিকী। এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন মুহাম্মদ সেলিম উল্লাহ, আবদুুল জব্বার, বেলায়েত হোসেন, মোস্তাক আহমদ চৌধুরী, আলী আহমদ শাহীন, মো. হারুন, তোজাম্মেল হক পাটোয়ারী, আহমদ হোসাইন, আইয়ুব খান, হাজী সৈয়দ হোসেন প্রমুখ।
ফরেস্ট একাডেমি: দিবসটি উপলক্ষে ফরেস্ট একাডেমির উদ্যোগে বেলা তিনটায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক মোহাম্মদ সফিউল আলম চৌধুরী। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন একাডেমি জামে মসজিদের পেশ ইমাম মো. নূরুচ্ছাফা। বিজ্ঞপ্তি।
বোয়ালখালী: চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল নয়টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর ছিল আলোচনা সভা, প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন। এতে অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জহুরুল ইসলাম, অভিভাবক সদস্য মো. ইসমাইল হোসেন সিরাজী ও আবদুল নবী। শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল ওয়াদুদ, আবদুল কাদের, নুরুল আনছার হামেদী, জানে আলম, মো. মামুনুর রশিদ, মো. ইলিয়াছ, সুমিতা চৌধুরী, বেবি ইয়াছমিন, নিজাম উদ্দিন, বর্তিকা বড়ুয়া, নাজিম উদ্দিন নয়ন, পীযূষ কান্তি বড়ুয়া প্রমুখ।

বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক জানে আলম ও বেবি ইয়াছমিন।

ফুলে ফুলে ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি রাঙ্গুনিয়ায় সৈয়দবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সভা
ফুলে ফুলে ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি রাঙ্গুনিয়ায় সৈয়দবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সভা

কক্সবাজার: ১৫ আগস্ট সকাল নয়টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক-সংগঠনসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
সকাল সাড়ে নয়টায় কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের নেতৃত্বে শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় শোক দিবসের আলোচনা সভা।
জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য দেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোসেন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ প্রমুখ।
জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে সকালে কোরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কমান্ডার রমজান আলী এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা শামসুল হুদা, মো. শাহজাহান, আহমদুর রহমান, আবু তাহের চৌধুরী প্রমুখ।
শেখ রাসেল ঝুঁকিপূর্ণ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্র কক্সবাজারের উদ্যোগে শোক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ ছাড়া শিশুরা বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা ও গান পরিবেশ করে। শেষে শিশুদের বঙ্গবন্ধুর জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র দেখানো হয়।

আনোয়ারা কলেজ ছাত্রলীগের শোক র্যাুলি
আনোয়ারা কলেজ ছাত্রলীগের শোক র্যাুলি

ফটিকছড়ি: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফটিকছড়ি উপজেলা শাখা নানা কর্মসূচির মধ্য দিয়ে শোক দিবস পালন করেছে। এ উপলক্ষে সকালে আয়োজন করা হয় শোক র‍্যালির। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে শেষ হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষজন। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফটিকছড়ি উপজেলা শাখার আহ্বায়ক মো. মাহফুজ উল্লাহ চৌধুরী ও সদস্যসচিব নাজমুল হাসান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বোরহান আহমেদ, সদস্য শহিদ উল্লাহ চৌধুরী প্রমুখ। বিকেলে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
মহেশখালী: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রশাসন দিবসটি পালন করেছে। সকাল নয়টায় উপজেলা চত্বর থেকে শোক র‍্যালি বের হয়। এটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেকুল্লাহ রফিক। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান, পৌর মেয়র মকছুদ মিয়া ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইকুল আহম্মেদ ভূঁইয়া। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের। এদিকে ১২ আগস্ট বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ।