সোয়া দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা বর্ষণে রেললাইনের স্লিপারের নিচ থেকে মাটি সরে যায়। আর তাতেই গতকাল বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-কিশোরগঞ্জ রেলপথে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে রেলপথের মাটি সরে স্লিপার দেবে যাওয়ায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে দুপুর সাড়ে ১২টা থেকে পৌনে তিনটা পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত হয়। আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার গোলাম নবী মিয়া বলেন, সকাল থেকে অতিবৃষ্টির কারণে রেললাইনের স্লিপারের নিচ থেকে মাটি সরে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
নরসিংদী প্রতিনিধি