সৈকত-রবিউলের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগঞ্জ উপজেলার হিন্দুপল্লীতে হামলার ঘটনায় গ্রেপ্তার রবিউল ইসলাম (বা থেকে দ্বিতীয়) ও সৈকত মণ্ডল (বা থেকে তৃতীয়)
ফাইল ছবি

রংপুরের পীরগঞ্জের হিন্দুপাড়ায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার সৈকত মণ্ডল ও রবিউল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে র‍্যাব-১৩। আজ রোববার সকালে এই মামলা হয়েছে। মামলার বাদী র‍্যাব–১৩–এর ডিএডি আবদুল আজিজ। পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহীনকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগ থেকে বহিষ্কৃত সৈকত মণ্ডল ও বটেরহাট মসজিদের ইমাম রবিউলকে আজ দুপুরের পর কোনো একসময় পীরগঞ্জ আমলি আদালতে নেওয়া হবে।  

এদিকে হিন্দুপাড়ায় অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় রিমান্ডে থাকা ৩৭ আসামিকেও আজ দুপুরের পর আদালতে নেওয়ার কথা আছে।

পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, পীরগঞ্জে সহিংসতার ঘটনায় পৃথক তিনটি মামলায় এখন পর্যন্ত ৬৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৭ অক্টোবর রাতে পীরগঞ্জের হিন্দুপাড়ায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে একদল দুর্বৃত্ত।