সৈয়দপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান খানকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ সোমবার সকালে উপজেলার বাঁশবাড়ি এলাকার বাসা থেকে তাঁকে আটক করা হয়।
আটক ইমরান খান সৈয়দপুর স্বেচ্ছাসেবক লীগ পৌর শাখার সাধারণ সম্পাদক। আটকের পর তাঁকে নীলফামারী ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
নীলফামারী ডিবির পরিদর্শক আবদুর রহমান বলেন, ৭০টি ইয়াবাসহ সৈয়দপুর স্বেচ্ছাসেবক লীগ পৌর শাখার সাধারণ সম্পাদক ইমরানকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।