সৈয়দপুরে ঘুরে বেড়াচ্ছে এক মুখপোড়া হনুমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুরে দলছুট মুখপোড়া হনুমানটি। শনিবার সৈয়দপুর প্লাজা মার্কেট এলাকায়
প্রথম আলো

নীলফামারীর সৈয়দপুরে আবারও একটি মুখপোড়া বা কালোমুখো হনুমানের দেখা মিলেছে। তবে দ্রুত অবস্থান পরিবর্তন করছে হনুমানটি। একবার মহল্লায়, আরেকবার বাজার এলাকায়—এভাবে বিচরণ করে বেড়াচ্ছে হনুমানটি।

আজ শনিবার দুপুরে মুখপোড়া হনুমানটির দেখা মেলে সৈয়দপুর প্লাজা মার্কেটের অরিশা কম্পিউটার দোকানের ওপরে। এ সময় হনুমানটি নিচে নেমে আসে। কৌতূহলী মানুষ জড়ো হয়ে হনুমানটি দেখতে থাকেন। কেউবা মুঠোফোনের ক্যামেরায় ছবি তোলেন।

ঠিক মাসখানেক আগে এ রকম মুখপোড়া হনুমানের দেখা মিলেছিল সৈয়দপুরে।

ঠিক মাসখানেক আগে এ রকম মুখপোড়া হনুমানের দেখা মিলেছিল সৈয়দপুরে। মাঝখানে বিরতির পর আবারও আরেকটি মুখপোড়া হনুমানের দেখা পেল সৈয়দপুরের শিশু-নারী-পুরুষেরা।

প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করা সৈয়দপুরের সেতুবন্ধন যুবসমাজ উন্নয়ন সমিতির সভাপতি আলমগীর হোসেন বলেন, মুখপোড়া হনুমানটি সম্ভবত দলছুট হয়েছে। এটি খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে। তিনি এসব হনুমানকে আঘাত কিংবা বিরক্ত না করার জন্য সবার প্রতি অনুরোধ জানান।