সৈয়দপুরে চালককে হত্যার চেষ্টা, ইজিবাইক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যাচেষ্টা
প্রতীকী ছবি

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় দিনদুপুরে এক ইজিবাইকচালককে হত্যার চেষ্টা করে তাঁর ইজিবাইক ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় ওই চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১২টায় সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। আহত চালককে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে। আহত চালকের নাম হাসান আলী (৪২)। তিনি পার্বতীপুর বেলাইচণ্ডীর সোনাপুকুর মাঝাপাড়ার আজিমুদ্দিনের ছেলে।

স্থানীয় লোকজন বলেন, চারজন দুর্বৃত্ত যাত্রীবেশে তাঁকে হাসপাতাল এলাকায় নিয়ে যায়। পরে ধারালো কিছু দিয়ে মাথায় আঘাত করে তাঁকে সড়কে ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় তারা। আজিমুদ্দিন বলেন, কিছুদিন আগে তাঁর ছেলে ৬০ হাজার টাকায় নতুন ব্যাটারি কিনে ইজিবাইকে লাগান।

১০০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, চালকের মাথায় গভীর আঘাত রয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।