সৈয়দপুরে শিশু ধর্ষণের অভিযোগে মামলা

নীলফামারীর সৈয়দপুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। প্রতিবেশী এক শিশুর চাচা ধর্ষণ করেন বলে মামলার এজাহারে বলা হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ঘটনা ২ আগস্ট ঘটলেও গতকাল মঙ্গলবার মামলা করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই শিশু প্রতিবেশী এক শিশুর সঙ্গে খেলতে যায়। তখন প্রতিবেশী শিশুটির চাচা সাত বছরের শিশুটিকে ধর্ষণ করেন। ভয়–ভীতি দেখানোয় শিশুটি তার অভিভাবককে কিছু জানায়নি। গতকাল শিশুটি বাবা–মাকে ওই ঘটনার কথা বলে দেয়।

ওই এলাকার একজন কাউন্সিলর প্রথম আলোকে বলেন, শিশুর বাবা–মা ঘটনাটি তাঁকে জানান। তিনি তখন তাদের থানায় গিয়ে অভিযোগ করতে বলেন। গতকাল রাতে ওই যুবক ও তাঁর ভাবির বিরুদ্ধে থানায় মামলা করা হয়।


সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা যাচ্ছে।