সোনাগাজীতে যুবলীগ নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীর চর মজলিশপুর গ্রামে গত শনিবার রাতে অভিযান চালিয়ে ওয়ার্ড যুবলীগের এক নেতার বাড়ি থেকে এলজি এবং দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম জাহাঙ্গীর আলম। ওই দিন দুপুরে তাঁকে ফেনী কারাগারের সামনের সড়ক থেকে আটক করা হয়। তিনি চর মজলিশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, গত শনিবার দুপুরে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি নিজ বাড়িতে অস্ত্র ও গুলি থাকার কথা জানান। তাঁর বিরুদ্ধে সোনাগাজী থানায় হত্যাচেষ্টা, সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, গতকাল আদালতের মাধ্যমে জাহাঙ্গীর আলমকে জেলহাজতে পাঠানো হয়েছে।