সোনারগাঁয়ে বিদেশি পিস্তল, ইয়াবাসহ তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়ার চর এলাকায় ১০০টি ইয়াবা, একটি বিদেশি পিস্তলসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম শামসুল হুদা ওরফে সেলিম (২৮)। মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামসুল হুদা সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল আষাঢ়িয়ার চর এলাকায় মহাসড়কে অভিযানে যায়। এ সময় শামসুল হুদার শরীর তল্লাশি করে ১০০টি ইয়াবা ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।