সোসাইটি ক্লাবের ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটি ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৬ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়। খেলায় সোসাইটি সুপার ফাইভ ২-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় ল্য মিডিও কোর্স। জুনিয়র গ্রুপে সিআইএইচএস চ্যাম্পিয়ন ও ম্যাট্রিকস রানার্সআপ হয়। সোসাইটি ক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে গত ২৪ অক্টোবর এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। ক্লাব মাঠে অনুষ্ঠিত এই খেলায় ১৮টি দল ও জুনিয়র বিভাগে ছয়টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল। 
৪০ বছর উদ্যাপন পরিষদের চেয়ারম্যান আসিফ সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান ও পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব সভাপতি কফিলউদ্দিন ইউসুফ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাব কর্মকর্তা আলী ইকরামুল হক। বিজ্ঞপ্তি।